পাঁচ দিনব্যাপী আসবাবপত্র মেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনব্যাপী দুটি আসবাবপত্র মেলা একসঙ্গে শুরু হচ্ছে আগামীকাল বুধবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দ্বিতীয় আন্তর্জাতিক ফার্নিচার ও ডেকোর মেলা’ এবং ‘দ্বিতীয় জাতীয় ডোর, কিচেন কেবিনেট মেলা’ শিরোনামে মেলা দুটিতে অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। কমিউনিকেয়ার ডট ইভেন্টসের আয়োজনে মেলার সহযোগিতায় আছে বাংলাদেশ ফার্নিচার ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।জাতীয় প্রেসক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আসবাবপত্র রপ্তানিকারক সমিতির সভাপতি নিজামউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আলী, কমিউনিকেয়ারের অংশীদার ম আ সামাদ ও ইকবাল খান। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ক্রেতাসাধারণেরা দেশি-বিদেশি সর্বশেষ নকশাযুক্ত আসবাবপত্র দেখা ও কেনার সুযোগ পাবেন। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে।