পাঁচ দিনের মধু মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী মধুমেলা শুরু হয়েছে। রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিচতলায় আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ২৫ জন মৌচাষি অংশ নিয়েছেন। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে প্রাকৃতিক উপায়ে আহরিত উন্নত মানের খাঁটি মধু তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এ ছাড়া বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার, মৌচাষি কল্যাণ সমিতির সভাপতি এ এফ এন ফখরুল ইসলাম মুন্সী, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি