পাঁচ প্রকাশনী ৮৪ লাখ টাকা পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় ১০ শতাংশ সুদে এখান থেকে ঋণ নিতে পারবেন সৃজনশীল প্রকাশকেরা। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান খসরু, এবি ব্যাংকের এমডি শামীম আহমেদ চৌধুরী, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের এমডি সেলিম আর এফ হোসেন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এসএমই পরামর্শক সুকোমল সিংহ চৌধুরী, কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন।
গতকাল পাঞ্জেরী পাবলিকেশন্সকে ৫০ লাখ টাকা, আহমেদ পাবলিশিং হাউসকে ১৫ লাখ টাকা, চন্দ্রাবতী একাডেমিকে ১০ লাখ টাকা, শিরিন পাবলিকেশন্সকে পাঁচ লাখ টাকা ও মেরিট ফেয়ারকে চার লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে গভর্নর এই সংস্থাগুলোর মালিকদের হাতে চেক তুলে দেন।