পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বিলের নিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকে গতকাল মঙ্গলবার পাঁচ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।এই নিলামে ৭৫০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৮৪ কোটি ৭৮ লাখ টাকার ২২টি দরপত্র জমা পড়েছে। এর মধ্যে ২৩৫ কোটি টাকার ১৩টি দরপত্র গৃহীত হয়েছে। ৩০৫ কোটি ৭৫ লাখ টাকার দরপত্র প্রাথমিক ডিলার ব্যাংক ও ২০৫ কোটি ৮৩ লাখ টাকা প্রাথমিক ডিলার-বহির্ভূত ব্যাংকের বরাবরে ডিভল্ড করা হয়েছে।গৃহীত দরপত্রের বার্ষিক কুপন হার ছিল ১১ দশমিক ৫২ শতাংশ। বিজ্ঞপ্তি।