পাঁচ বছরে পোশাক আমদানি দ্বিগুণ করবে এইচ অ্যান্ড এম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষস্থানীয় খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী তাদের ব্যবসা দ্বিগুণ করতে চায়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পোশাক আমদানিও দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে তাদের।বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এমন তথ্যই জানিয়েছেন।সফররত এইচ অ্যান্ড এমের প্রধান নির্বাহী (সিইও) কার্ল জোহান পারসনের সৌজন্যে বিজিএমইএ কার্যালয়ে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মহিউদ্দিন।সংবাদ সম্মেলনে অবশ্য এ বিষয়ে কোনো কথা বলেননি পারসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক অনেক দিনের। বাংলাদেশের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। আজ (সোমবার) ও আগামীকাল (মঙ্গলবার) এসব বিষয়ে আলোচনা হবে।’আলোচনায় কী উঠে এসেছে, এইচ অ্যান্ড এমের এ দেশে আসার উদ্দেশ্য কী, জানতে চাইলে মহিউদ্দিন বলেন, ‘যদি বাংলাদেশ তাদের কাছে গুরুত্বপূর্ণ না হতো তাহলে তারা এত দূর আসত না। আগামী পাঁচ বছরে তারা তাদের ব্যবসার পরিধি দ্বিগুণ করতে চায়। বাংলাদেশ থেকেও পোশাক আমদানি দ্বিগুণ করতে চায়।’ তিনি জানান, বর্তমানে এ দেশ থেকে প্রতিবছর ১০০ কোটি ডলারের পোশাক কেনে এইচ অ্যান্ড এম।মহিউদ্দিন বলেন, ‘প্রথাগত বাজার ইউরোপ ও আমেরিকার বাইরে আমরা এখন জাপান, অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকা, চীন, কোরিয়ায় পোশাক রপ্তানি করছি। বিভিন্ন দেশ আমাদের শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। চীন সম্প্রতি আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। ২০১৩ সালে ৯৫ শতাংশ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দেবে বলে জানিয়েছে চীন।’অবশ্য এ ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন মহিউদ্দিন। তাঁর মতে, এসব সুবিধা ধরতে হলে জ্বালানি ও বিদ্যুৎসংকট কাটাতে হবে, বন্দরকে আধুনিকায়ন করতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকতে হবে।সংবাদ সম্মেলনে এইচ অ্যান্ড এমের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জার্কি টারভোনেন, প্রতিষ্ঠানটির এ দেশীয় ব্যবস্থাপক ডেভিড স্যাভমেন, বিজিএমইএর সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।