পাঁচ বছরে সাউথ বাংলা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ে ব্যাংকটির চেয়ারম্যান বলেন, ‘আমরা উদ্যোক্তা সৃষ্টিতে উদ্যোগী। বড় ঋণ না দিয়ে ছোট ছোট ঋণ প্রদান করছি। ফলে ৪ বছর পরও কোনো ঋণ খেলাপি হয়নি।’

আমজাদ হোসেন বলেন, ‘ব্যাংক প্রতিষ্ঠা করতে আমরা ৪০০ কোটি টাকা দিয়েছি। গ্রাহকেরা ব্যাংকে আরও ৩৮০০ কোটি টাকা জমা রেখেছেন। ফলে ব্যাংকটি এখন গ্রাহকদেরই।’

মতবিনিময় শেষে পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক সৈয়দ হাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুখ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।