পাঁচ বছরে ১৪৫২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে সামিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরে অতিরিক্ত আরও এক হাজার ৪৫২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের বেসরকারি কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল)।এটি সম্ভব হলে কোম্পানিটির রাজস্ব আয় বেড়ে দাঁড়াবে তিন হাজার ৪০০ কোটি টাকার বেশি। আর এতে কোম্পানির প্রকৃত মুনাফা হবে ৭৬৩ কোটি টাকা। সেই হিসেবে শেয়ারপ্রতি আয় বা ইপিএস হবে প্রায় ১৮ টাকা ৪৪ পয়সা।রাজধানীর কারওয়ান বাজারের সামিট ভবনে এসপিএলের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গতকাল রোববার এ প্রক্ষেপণ তুলে ধরা হয়।এ সময় জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসের এসপিএলের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে আয় হয়েছে দুই টাকা। সেই হিসেবে বার্ষিক সম্ভাব্য আয় ধরা হয়েছে চার টাকার মতো।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন এসপিএলের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। এ সময় কোম্পানির অন্য পরিচালকদের মধ্যে অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান, আয়েশা আজিজ খান, ফয়সাল খান, ফরিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।আজিজ খান বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ঘাটতি মেটাতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে ২০১৫ সালের মধ্যে নয় হাজার ৪২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সামিট পাওয়ারও যুক্ত হতে চায়। তিনি আশা করেন, সরকারের এ লক্ষ্যমাত্রার ১৫ শতাংশ সামিট পাওয়ার এবং এর অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানগুলো মেটাতে সক্ষম হবে। এর অংশ হিসেবে তারা এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রের উপকরণ তৈরির বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি জিইর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে।