পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার চাঙাভাবের মধ্যে লেনদেন শেষ হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের পাশাপাশি লেনদেনও বেশ বেড়েছে। এর ফলে ডিএসইতে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভাির্সিটির অধ্যাপক মোহাম্মাদ মুসা প্রথম আলো ডটকমকে বলেন, লেনদেন বাড়ার বিষয়টি বাজারের জন্য ইতিবাচক। সামনে সরকারি বেশ কিছু কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসছে। এর ফলে ওই সব কোম্পানির লেনদেনের পরিমাণ বেড়েছে। এটা সার্বিক লেনদেনের ওপর প্রভাব ফেলতে পারে।তবে হঠাত্ করে বিশেষ কিছু কোম্পানির দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় লেনদেনে প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন মোহাম্মাদ মুসা। তবে এটা বাজারের জন্য ক্ষতিকর বলে মনে করেন। কেননা একটি চক্র এসব কোম্পানি নিয়ে কারসাজির আশ্রয় নিতে পারে। এটা বাজারের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৯৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ৯৯১ কোটি টাকার লেনদেন হয়েছিল। এ হিসাবে আজকের লেনদেন গত প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪১৩ পয়েন্টে। ডিএসইতে আজ ২৭০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৮টিরই দাম বেড়েছে। কমেছে ৬৬টির আর অপরিবর্তীত রয়েছে ১৬ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, সায়হাম কটন, ইউনিক হোটেল, কেয়া কসমেটিকস, যমুনা অয়েল, আরএন স্পিনিং, এমআই সিমেন্ট ও আমরা টেকনোলজি।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৩১ পয়েন্ট বেড়ে ১৩৩৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। কমেছে ৫৬টির এবং অপরিবর্তীত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯৫ কোটি টাকা লেনদেন হয়েছে।