পাঁচ রিটের বিষয়ে সিদ্ধান্ত রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচটি কোম্পানির ২৪ জন পরিচালকের দায়ের করা রিটের ব্যাপারে আগামী রোববার সিদ্ধান্ত দেবেন প্রধান বিচারপতি মোহাম্মাদ মোজাম্মেল হোসেন। প্রধান বিচারপতির সচিব কবির আহমদ আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।কবির আহমদ বলেন, ‘পাঁচটি রিটের বিষয়টি প্রধান বিচারপতির রোববারের কার্য তালিকায় রয়েছে। তাই ওই দিন এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।’এর আগে ২৪ মে সকালে ১১ নম্বর কোর্ট থেকে পাঁচ পরিচালকের দায়ের করা রিটের নথি প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করা হয়।২২ মে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির ২৪ জন পরিচালক এসইসির ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত বাদীপক্ষের আইনজীবীদের রিট গ্রহণ করে উভয় পক্ষের বক্তব্য শোনেন।ওই দিন এনসিসি ব্যাংকের পরিচালক মাহবুবুল আলমসহ নয় পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক আবদুল জলিল, ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, শফিকুর রহমান ও শাহেদ রেজার পক্ষে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, সাউথইস্ট ব্যাংকের পরিচালক রেহানা রহমানের পক্ষে ড. কামাল হোসেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পরিচালক মাহমুদুল হক তাহেরসহ নয় পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন ও মাহমুদুল ইসলাম এবং প্রাইম ফাইন্যান্সের পরিচালক এম এন এইচ বুলুর পক্ষে আকতার ইমাম শুনানিতে অংশ নেন।পরে আদালত এই পাঁচটি রিটের বিষয়ে সিদ্ধান্ত দিতে প্রধান বিচারপতির কাছে পাঠান।