পাঁচ লাখ টন পাট কিনবে গোল্ডেন জুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রি ৯ হাজার মেট্রিক টন সুতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত রোববার থেকে আনুষ্ঠানিকভাবে পাট কিনতে শুরু করেছে। জেলার মধুখালী উপজেলার আড়পাড়ায় অবস্থিত এ পাটকল চলতি বছর মোট পাঁচ লাখ মেট্রিক টন পাট কিনবে। পাট ক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির, পরিচালক মেহেদি জামান, উপজেলা ভূমি কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক প্রমুখ। মেহেদি জামান জানান, শতভাগ রপ্তানিমুখী পাটকল গোল্ডেন জুট গত বছর প্রায় ৪ লাখ টন পাট থেকে ৮ হাজার ৭৫০ মেট্রিক টন সুতা উৎপাদন করে।