পাঁচটি বিলাসবহুল পুল ভিলার মালিকানা হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট কোম্পানি লেইজার বাংলাদেশের ‘লেইজার কালমেঘ ভিলা অ্যান্ড কান্ট্রি ক্লাব’-এর পাঁচটি বিলাসবহুল পুল ভিলার মালিকানা তাদের মালিকদের হাতে গত শুক্রবার বুঝিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই মালিকানা হস্তান্তর করেন উপমহাদেশের বিখ্যাত কবি, চলচ্চিত্র পরিচালক ও অস্কার বিজয়ী গীতিকার গুলজার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেইজার বাংলাদেশের চেয়ারম্যান ওমর সাদাত ও ব্যবস্থাপনা পরিচালক সারওয়াত সিরাজ। শৌখিন মানুষদের কাছে বিক্রির জন্য ঢাকার অদূরে গাজীপুরের শ্রীপুরে কালমেঘা রিজার্ভ ফরেস্টের কোল ঘেঁষে ৫২ বিঘা জমির বিশাল পরিসরে ৫৫টি ভিলা নিয়ে গড়ে উঠেছে লেইজার কালমেঘ ভিলা অ্যান্ড কান্ট্রি ক্লাব। ভিলার মালিকেরা সম্পূর্ণ বিনা মূল্যে পাচ্ছেন কালমেঘ কান্ট্রি ক্লাবের মেম্বারশিপ। বিজ্ঞপ্তি।