পাঁচটি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করবে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করতে যাচ্ছে চীন। আজ বুধবার চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শাং ফুলিন এ কথা জানিয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়।

চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শাং ফুলিন বলেছেন, ‘পাঁচটি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করবে চীন। দেশটির ব্যাংকিং সংস্কারের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চীনের বিখ্যাত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আলিবাবা অ্যান্ড তেনসেন্ট, নর্থ চায়না ফার্মাসিউটিক্যাল গ্রুপ এবং চায়না ইলেকট্রনিকসের কাছ থেকে প্রাথমিক মূলধনের কিছু অংশ পাওয়া যাবে।

এক সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন শাং। তবে কবে থেকে ব্যাংকগুলোর কার্যক্রম শুরু হবে, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানাননি তিনি। তিনি বলেন, কমিশনের শর্ত পূরণের ওপর এটা নির্ভর করছে।