পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দিচ্ছে স্বনির্ভর বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বনির্ভর বাংলাদেশ নিজস্ব কর্মকর্তা-কর্মচারীসহ রাষ্ট্র মালিকানাধীন পাঁচটি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ঋণসংক্রান্ত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সোনালী, জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আগামী ১৬ মার্চ পর্যন্ত ১৫টি দলে মোট ৮৩১ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মসূচিটির আওতায় গতকাল সোমবার রাকাবের ২৫ জন শাখা ব্যবস্থাপক ও স্বনির্ভর বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, দেশের সব উপজেলায় শিক্ষিত যুবক ও যুব মহিলা এবং বিভিন্ন পেশাজীবীদের দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে স্বনির্ভর বাংলাদেশ এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
নজরুল ইসলাম খান আরও বলেন, এই কর্মসূচি নেওয়ার ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিজ্ঞপ্তি।