পাঁচটি ভোগ্যপণ্যে ভর্তুকি দিতে সংসদীয় কমিটিগুলোর সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে দাম স্থিতিশীল রাখতে চাল, ডাল, আটা, তেল ও চিনি—এই পাঁচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভর্তুকি দেওয়ার সুপারিশ করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা। তাঁরা প্রয়োজনে এই পাঁচ ভোগ্যপণ্যকে ‘জাতীয় পণ্য’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন।বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ সভাপতি গত বুধবার এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই প্রস্তাব রেখেছেন। বৈঠকের পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ১০টি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।