পাঁচতারকা মানের রিসোর্ট চালু হলো শ্রীমঙ্গলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় পাঁচতারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি-রিসোর্ট অ্যান্ড গলেফর উদ্বোধন করা হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান খাজা টিপু সুলতান সম্প্রতি এক সংবাদ সমেঞ্চলনে এটির উদ্বোধন করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোহেল হোসেন ইবনে বতুতা, পরিচালক বি কে এস ইনান ও মহাব্যবস্থাপক টনি খান।
খাজা টিপু সুলতান জানান, প্রায় ১৪ একর পাহাড়-টিলাবেষ্টিত বনভূমি ও চা-বাগানে ২২৫ কোটি টাকা বিনিয়োগে এই নয়তলা রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এই ভবনের মোট আয়তন দুই লাখ বর্গফুট। এতে রয়েছে ১৪৫টি কক্ষ।