প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগরী চট্টগ্রামের পাঁচলাইশে গত বৃহস্পতিবার এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ১০৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ওই শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও নুরুল ইসলাম মজুমদার। এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি