প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম আনিস উদ্ দৌলা ২০১৬-১৭ সাল মেয়াদে পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির বোর্ড সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। তিনি এসিআই গ্রুপের চেয়ারম্যান। আনিস উদ্ দৌলা বিভিন্ন মেয়াদে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য। বিজ্ঞপ্তি