পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শাখা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাখা সম্মেলন সম্প্রতি কোম্পানির ঢাকার গুলশানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কিউ এ এফ এম সিরাজুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন।এতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শাখাপ্রধানসহ সব উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।সম্মেলনে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয়। তা ছাড়া যেসব কর্মকর্তা লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হয়েছেন তাঁদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।