প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে এক কনটেইনারে পাউডারসদৃশ পদার্থ নিয়ে রহস্য তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার কনটেইনারটি খুলে বস্তাবন্দী এসব পাউডার পাওয়ার পর সেটি আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।
সূত্র জানায়, ঢাকা ইপিজেডে এলএসআই ইন্ডাস্ট্রিজের নামে শুল্কমুক্ত সুবিধায় এসব পণ্য আমদানি হয়েছে। নথি অনুযায়ী চীন থেকে ৩৯ হাজার ৮২০ ডলার মূল্যের ‘জিঙ্ক ইনগট’ আসার কথা ছিল।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান বলেন, ‘নির্ধারিত পণ্য না আসায় রাসায়নিক পরীক্ষা করে পাউডারের নাম শনাক্ত করা হবে। তার পর আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’