পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথনে চ্যাম্পিয়ন ইউআইইউর দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন ২০১৭-এর রিমুভ বায়োমাস কুক স্টোভ উইথ ক্লিন ইনোভেশনস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্লিন এনার্জি দল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। এক ওয়াটের চেয়েও কম ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক পাখা ব্যবহার করে জ্বালানি নিয়ন্ত্রণযোগ্য উন্নত চুলা উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদান করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিজ্ঞপ্তি