পাকিস্তান পেঁয়াজ ও টমেটো রপ্তানি বন্ধ করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সরকার কয়েক সপ্তাহের জন্য পেঁয়াজ ও টমেটো রপ্তানি বন্ধ করতে পারে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ডন পত্রিকা জানায়, অভ্যন্তরীণ বাজারে নিত্যপ্রয়োজনীয় এই দুটি কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির সরকার রপ্তানি বন্ধের কথা ভাবছে।
পাকিস্তানে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশ থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় এবং প্রতিবেশী ভারত রপ্তানিতে কড়াকড়ি আরোপ করার কারণে টমেটোর কেজিপ্রতি দাম ৮০ রুপি থেকে বেড়ে ১২০ রুপির ওপরে উঠে গেছে। একই সঙ্গে পেঁয়াজের দামও কেজিপ্রতি ১৫ থেকে ২০ রুপি করে বৃদ্ধি পেয়েছে।