পাকিস্তানি পণ্যের মেলা আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পাঁচ দিনব্যাপী পাকিস্তানি পণ্যের এক প্রদর্শনী আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে ঢাকায় পাকিস্তান দূতাবাসের সহযোগিতায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ‘মেইড ইন পাকিস্তান ২০১১’ শীর্ষক এ মেলা অনুষ্ঠিত হবে।মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ। প্রদর্শনীতে ৬৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। বিজ্ঞপ্তি।