পাকিস্তানি বিনিয়োগের অনুমোদন দিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান থেকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) অনুমোদন করেছে ভারত। এর ফলে প্রতিরক্ষা, মহাকাশ ও আণবিক জ্বালানি খাত বাদে সব খাতে পাকিস্তানি নাগরিক ও প্রতিষ্ঠান ভারতে সরাসরি বিনিয়োগ করতে পারবে।ভারত সরকার গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ করার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। দুই বছর আগে বাংলাদেশ থেকে বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভারতের ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের (এফআইপিবি) অনুমোদন সাপেক্ষে সে দেশে বিনিয়োগ করতে পারে। এখন থেকে পাকিস্তানের জন্যও এই অনুমোদন প্রয়োজন হবে। সূত্র: বিজনেস লাইন।