পাকিস্তানি ব্যবসায়ীদের ভারতীয় ভিসা নিয়ে জটিলতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ব্যবসা করার ক্ষেত্রে ভিসার জটিলতাসহ নানা অশুল্ক বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেছে ভারতে সফররত পাকিস্তানের ৩০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।এসব ব্যবসায়ী বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু কিছু বাধা বাণিজ্য সমপ্রসারণে বিঘ্ন সৃষ্টি করছে। ভারতকে অবশ্যই এসব বিষয়ে পদক্ষেপ নিতে হবে।ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বুধবার পিএইচডি চেম্বার আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তান প্রতিনিধিদলের প্রধান আবদুল কাইয়ুম এসব কথা বলেন। মূলত বস্ত্র খাতের ব্যবসায়ীরাই এই প্রতিনিধিদলে আছেন। খবর বিএসএস ও পিটিআইয়ের।ভারতে পাকিস্তানের হাইকমিশনার শহিদ মালিক সোমবার জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুই প্রতিবেশী দেশই একটি নতুন ভিসা চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আশা করছে। এটা দুই দেশের ব্যবসায়ীদের বহুমুখী প্রবেশ ও নন-রিপোর্টিং ভিসা-সুবিধা নিশ্চিত করবে।ভিসার জটিলতা ছাড়াও আবদুল কাইয়ুম সে দেশের ব্যবসায়ীদের কাস্টমস থেকে পণ্য ছাড়ে বিলম্বের কথাও জানান।বর্তমানে ভারত-পাকিস্তানের বাণিজ্য ২৭০ কোটি ডলার হলেও তৃতীয় দেশের (প্রধানত দুবাই) মাধ্যমে অনানুষ্ঠানিক বাণিজ্য হিসাব করলে তা এক হাজার কোটি ডলারের বেশি।