পাকিস্তানে বিদেশি বিনিয়োগ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাকিস্তানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ-প্রবাহ ৬৭ শতাংশ কমে গেছে। আলোচ্য সময়কালে দেশটিতে আট কোটি ৭০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। আর ২০১১-১২ অর্থবছরের একই সময়ে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ এসেছিল ২৬ কোটি ডলারের।তেল-গ্যাস খাত ছাড়া সব খাতেই বিদেশি বিনিয়োগ কমে গেছে। এই খাতে ১১ কোটি ৪০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে।তবে আলোচ্য প্রান্তিকে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে যেখানে চার কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগ এসেছিল, সেখানে চলতি বছরের প্রথম প্রান্তিকে এসেছে নয় কোটি ৬০ লাখ ডলার। সূত্র: দ্য ডন।