পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিনিধি অফিস স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি)। ঢাকার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে গত রোববার ভারতের পাঞ্জাব প্রদেশভিত্তিক এই ব্যাংকের রিপ্রেজেনটেটিভ অফিস বা প্রতিনিধি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীঙ্গালা। অনুষ্ঠানে বক্তব্য দেন পিএনবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঊষা আনান্থা সুব্রামানিয়ান, আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগের মহাব্যবস্থাপক এস কে মোহান্তি, ঢাকায় পিএনবির চিফ রিপ্রেজেনটেটিভ বা প্রধান প্রতিনিধি নরেশ কুমার চন্দ্র। এ ছাড়া গীতাঞ্জলি জুয়েলার্সের চেয়ারম্যান পবন কুমার আগরওয়ালসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি