পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে ৭২ কোটি ৪২ লাখ মার্কিন ডলারের। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৬ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৭১ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ৮ কোটি ৯১ লাখ ডলারের কাঁচা পাট, ৪ কোটি ৫৭ লাখ ডলারের পাটসুতা এবং ১২ কোটি ৪৬ লাখ ডলারের পাটের ব্যাগ ও বস্তা রপ্তানি হয়েছে। এর মধ্যে পাটের ব্যাগ ও বস্তা রপ্তানিতে সর্বোচ্চ ৩৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক