পাটকলে ব্যবহূত যন্ত্রগুলোর আধুনিকায়ন ও কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ক্যাটালিস্ট, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনারস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ক্যাটালিস্ট, বিজেএমএ ও বিজেএসএ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মদক্ষতা ও যন্ত্রপাতির আধুনিকায়নের মাধ্যমে উত্পাদন বাড়াতে পারবে বলে আশা করা হচ্ছে। ক্যাটালিস্টের মহাব্যবস্থাপক জেমস ব্লিউয়েট, বিজেএমএর মহাব্যবস্থাপক নাজমুল হক ও বিজেএসএর চেয়ারম্যান আহমেদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।বর্তমানে ৯০টি পাটকল বিজেএমএর সদস্য। দেশে পাটপণ্যের মোট উত্পাদনের ২০ থেকে ২৫ শতাংশ হয় এসব প্রতিষ্ঠানে।বিজেএসএর বর্তমান সদস্য হলো ৬৪টি জুট স্পিনিং মিল। এসব প্রতিষ্ঠান দেশের রপ্তানিযোগ্য পাটপণ্যের ৬৪ শতাংশ এবং মোট পাটপণ্যের ৫৩ শতাংশ উত্পাদন করছে।অন্যদিকে ক্যাটালিস্ট হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্প। যেটি পরিচালিত হয় সুইসকন্ট্যাক্ট ও জিটিজেড ইন্টারন্যাশনাল সার্ভিসের পৃষ্ঠপোষকতায়। এই সংস্থা ব্যক্তিমালিকানাধীন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিকরণের ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে। বিজ্ঞপ্তি।