পাটকল সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামস-উজ জোহা ও সাইদুল আলম
শামস-উজ জোহা ও সাইদুল আলম

বাংলাদেশ পাটকল সমিতির (বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বা বিজেএ) নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শামস-উজ জোহা। আর ভাইস চেয়ারম্যান পদ পেয়েছেন কাজী সাইদুল আলম।
সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি সম্প্রতি দায়িত্ব নিয়েছে। এর আগে ২৩ ডিসেম্বর ২০১৪ ও ২০১৫ সালের জন্য সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছাড়াও ছয়জন সদস্য নির্বাচিত করা হয়। সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মুহাম্মদ শামস-উজ জোহা সুপ্রিম জুট অ্যান্ড নিটেক্স লিমিটেডের পরিচালক। অন্যদিকে, কাজী সাইদুল আলম ন্যাশনাল জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক।
নতুন কমিটির ছয় সদস্য হলেন আলহাজ জুট মিলসের মো. হারুনুর রশিদ, মদিনা জুট ইন্ডাস্ট্রির মো. শাহজাহান, আফিল জুট মিলসের শেখ আকরাম হোসেন, পূবালী জুট মিলসের আদনান এন. রহমান, আলীজান জুট মিলসের মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী ও কাশেম জুট মিলসের সারোয়ার আলম।