পাটগ্রামে স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে সম্প্রতি দুই দিনব্যাপী ‘নতুন করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন প্রদান এবং স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি’র আয়োজন করা হয়েছে।কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের কর কমিশনার বেলাল হোসেন। রংপুরের অতিরিক্ত কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-১) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী, লালমনিরহাটের উপ-কর কমিশনার শফিকুল ইসলাম, ব্যবসায়ী সফিক চৌধুরী প্রমুখ।