পাটজাত পণ্যের রপ্তানি ভর্তুকি বাড়ানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটজাত পণ্যের রপ্তানি ভর্তুকি ২০ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ)। পাশাপাশি রপ্তানি আয়ের ওপর প্রস্তাবিত দেড় শতাংশ উৎসে আয়করের হার কমানোরও দাবি করেছে সংগঠনটি। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এ বি এম হুমায়ূন স্বাক্ষরিত এক লিখিত বাজেট প্রতিক্রিয়ায় এসব দাবি জানানো হয়। বিজেএমএ বলছে, সরকারি ও বেসরকারি পাটকলের সমস্যা একই। তাই পাটশিল্প খাতে সরকারি সহায়তা সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রে একই রকম হওয়া উচিত। বিজেএমএ রপ্তানি আয়ের ওপর প্রস্তাবিত উৎসে আয়করের হার দেড় শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করারও দাবি জানিয়েছে।