পাটশিল্পকে চাঙা করতে নানা উদ্যোগ
দেশের পাটশিল্পকে আরও জোরদার করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে কাগজের মণ্ড তৈরির কারখানা স্থাপন ও পাটকলের যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান আধুনিকায়নে ব্যবস্থা নেওয়া হয়েছে। পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইনটিও শিগগিরই বাস্তবায়ন শুরু হবে। ‘দেশের পাট খাতের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এসব কথা জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে তাঁরা পাটপণ্যের অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে পাটের বহুমাত্রিক উ ৎ পাদন ও ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিশেন (বিজেএসএ) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাজধানীর মতিঝিলে বিজেএমসির সভাকক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল, বিজেএমসির চেয়ারম্যান টি ডি মিত্র, পাট অধিদপ্তরের মহাপরিচালক নাসিরউদ্দিন, বিজেএসএর চেয়ারম্যান মোহাম্মদ শামস্-উজ-জোহা, বিজেএমএর সচিব আবদুল বারিক খান প্রমুখ। লিখিত বক্তব্যে বিজেএমসির চেয়ারম্যান টি ডি মিত্র বলেন, দেশের উন্নত মানের অফসেট কাগজের চাহিদা মেটাতে বিজেএমসির তত্ত্বাবধানে একটি পাল্প মিল বা মণ্ড কারখানা স্থাপনের বিষয়টি সমীক্ষাধীন। এ বিষয়ে সহায়তাদানকারী প্রতিষ্ঠান চায়না ইনান করপোরেশনের প্রতিনিধিদল ইতিমধ্যে পাবনার নর্থ বেঙ্গল পেপার মিল পরিদর্শন করেছে।বিজেএমসির চেয়ারম্যান আরও বলেন, দেশের সরকারি-বেসরকারি প্রায় ২০০টি পাটকলের জন্য একটি মাত্র যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গালফ্রা হাবিব। ফলে যন্ত্রাংশ প্রস্তুতের জন্য বিদেশ থেকে মেশিনারি ও পিগ আয়রন আমদানি করতে হয়। এখন প্রতিষ্ঠানটির আধুনিকায়ন করে উ ৎ পাদনক্ষমতা বাড়িয়ে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ভারতের লগ্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। টি ডি মিত্র আরও জানান, ২০০৯-১০ অর্থবছরে এক লাখ ৪৪ হাজার মেট্রিক টন পাটপণ্য উ ৎ পাদন করা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে ৫৫ শতাংশ বেড়ে উ ৎ পাদন দাঁড়ায় এক লাখ ৬৬ হাজার মেট্রিক টনে। এবার বিদ্যু ৎ সরবরাহ ঠিক থাকলে উ ৎ পাদন ৯০ শতাংশ বেড়ে দুই লাখ টনে দাঁড়াবে। টি ডি মিত্র বলেন, বিজেএমসির পাটগুলোর যন্ত্রপাতি আধুনিকায়ন, বিএমআরই, অবকাঠামো মেরামত এবং শ্রমিক-কর্মচারীদের জন্য পরিবেশবান্ধব আবাসনের লক্ষ্যে এক হাজার ৪৩ কোটি টাকার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া দেশের বাইরে নতুন বাজার সৃষ্টির জন্য বিজেএমসির অফিস খোলার চেষ্টা চলছে। মানবসম্পদ উন্নয়নে দীর্ঘদিন বন্ধ থাকা দুটি প্রশিক্ষণকেন্দ্র চালু হয়েছে।পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল বলেন, আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে পাট রপ্তানি কিছুটা কমেছে। আবার গত দুই বছরে পাট ও পাটজাত পণ্য উ ৎ পাদন বেড়েছে। তাই অগ্রগতি ধরে রাখতে বহুমাত্রিক পণ্য উ ৎ পাদন ও ব্যবহার বাড়িয়ে পাটের অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে হবে। আশরাফুল আরও বলেন, ২০০৯ সালে প্রণীত আইনে পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনটি প্রয়োগে বিধিমালা প্রণয়নের কাজ চলছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনটি বাস্তবায়নের কাজ শুরু হবে। এ ছাড়া আগামী দেড় বছরের মধ্যে কাগজ তৈরির কারখানাটি উ ৎ পাদনে যাবে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুটি পাটকল চালু হয়েছে। এতে সাত হাজার ৫৯ জনের কর্মসংস্থান হয়েছে। চলতি অর্থবছরের তিন-চার মাসে মিলগুলো ৩০ কোটি ৭৬ লাখ টাকার বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়েছে। শিগগিরই আরও একটি বন্ধ ও ইজারা ফেরত নিয়ে দুটি পাটকল চালু প্রক্রিয়াধীন। এ ছাড়া অতীতের সব বকেয়া পরিশোধ করা হয়েছে। বিজেএসএর চেয়ারম্যান মোহাম্মদ শামস্-উজ-জোহা বলেন, প্রবৃদ্ধি ধরে রাখতে পাটের মূল্য পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সহনীয় পর্যায়ে রাখতে হবে। প্রয়োজনে পাটচাষিদের স্বার্থ রক্ষার্থে মূল্য সংরক্ষণ-সহায়তা দিতে হবে। তিনি পাটকলগুলোর রপ্তানি ভর্তুকি ১০ শতাংশের স্থলে ২০ শতাংশ করার দাবি জানান। পাটপণ্যের বহুমুখী উ ৎ পাদন ও ব্যবহার নিশ্চিত করতে মোহাম্মদ শামস্-উজ-জোহা চাল, আটা, ডাল ব্যবসায়ীদের পাটের ব্যাগ ব্যবহারের কড়াকড়ি আরোপ করতে সরকারের প্রতি অনুরোধ জানান। বিজেএমএ সচিব আবদুল বারিক বলেন, পাটশিল্পকে পুনরুজীবিত করতে অর্থ মন্ত্রণালয়ের ২০০৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী চলতি মূলধন ঋণের সুদের হার সাত শতাংশ বাস্তবায়ন করা প্রয়োজন।