পাটের বস্তা বেশি ব্যবহারের তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধান, চাল, গম, ভুট্টা, সরিষা, সারসহ কৃষিপণ্য মোড়কজাতকরণে পাটের বস্তা ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই পলিথিন ব্যবহার করা যাবে না। কুমিল্লায় জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল সোমবার এক মতবিনিময় সভায় এই মত দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম মামুনুর রশিদ, জেলা চাতাল ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ব্যবসায়ী আবদুর রব, শাহ আলম প্রমুখ বক্তব্য দেন। এতে জেলার ১১০টি চাতালকলের প্রতিনিধিরা অংশ নেন। মিজানুর রহমান বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিয়ে ২০১০ সালে একটি আইন ও ২০১৩ সালে একটি নীতিমালা হয়েছে। তা মেনে চলতে সব ব্যবসায়ীকে এককাট্টা হয়ে কাজ করতে হবে।