পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, দেশে পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব গতকাল বুধবার ‘সোনালি আঁশের ভবিষ্যৎ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত। বিজনেস স্কুলের পরিচালক অধ্যাপক সানাউল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. কামাল উদ্দিন, বাংলাদেশ জুট স্পিনার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাহমুদুল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. গোলাম সামদানি ফকির ও রেজিস্ট্রার ইসফাক ইলাহী চৌধুরী। বিজ্ঞপ্তি।