পাথর আমদানির জন্য শুক্রবারও স্থলবন্দর চালু রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথর আমদানিতে অতিরিক্ত চাপ কমাতে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম শুক্রবারও খোলা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ ব্যবসায়ীদের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে এ আবেদন জানান।
আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, ভারতের পরিবেশবাদীদের মামলা দায়েরের কারণে বর্তমানে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ছয়টি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ আছে। এ জন্য বাংলাদেশে পাথর আমদানি কমে গেছে। ফলে পদ্মা সেতুসহ দেশের চলমান বিভিন্ন বড় প্রকল্পে পাথর সরবরাহ সংকুচিত হয়ে পড়েছে।
আবদুল ওয়াহেদ আরও বলেন, পাথর আমদানির ক্ষেত্রে সোনামসজিদ স্থলবন্দরের ওপর অতিরিক্ত চাপ পড়েছে। এ চাপ কমাতে হলে ব্যবসায়ীদের শুক্রবারও পাথর আমদানির সুযোগ করে দিতে হবে।
সোনামসজিদের ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে এখন পাথরবোঝাই চার হাজারেরও বেশি ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় আছে।