পাদুকা শিল্পের ওপর এলএফএমইএবি ও বিইজিপির প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাদুকা শিল্পের কাটিং ব্যবস্থাপনা বিষয়ে ঢাকায় সম্প্রতি দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) ও বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসূচি (বিইজিপি) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে সহযোগিতা করে লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল।সঠিকভাবে চামড়া ব্যবহার, খরচ কমানো ও উৎপাদন বাড়ানোর কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও প্রায়োগিক ধারণা দেওয়ার উদ্দেশে এই কর্মশালার আয়োজন করা হয়। পাদুকা শিল্পের পরিদর্শক ও বিশেষজ্ঞরা প্রশিক্ষণটি পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।