পানামা খাল দিয়ে পণ্য পরিবহনে রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১২ মাসে পানামা খাল দিয়ে রেকর্ড পরিমাণ পণ্য পরিবহন করা হয়েছে।পানামা খালের প্রধান প্রশাসক জর্জ কুইজানো জানান, গত ২০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১১-১২ অর্থবছরে পানামা খাল দিয়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন পণ্য পরিবহন করা হয়েছে, যা এর আগের অর্থবছরে ছিল ৩২ কোটি ২০ লাখ মেট্রিক টন।লাতিন আমেরিকার দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পানামা খালে পণ্য পরিবহনের পরিমাণ বাড়ার অন্যতম প্রধান অনুঘটক বলে মনে করা করা হচ্ছে। সূত্র: এএফপি।