পানামীয় জাহাজ নতুন নামে যাত্রা শুরু করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে নিয়োজিত পানামার পতাকাবাহী একটি ফিডার জাহাজের নাম বদল করে রাখা হয়েছে ‘এমভি ওইএল বাংলাদেশ’৷ এর আগে চট্টগ্রাম বন্দর রুটে চলাচলকারী জাহাজটির নাম ছিল ‘এমভি ক্রিস্টা রিকমারস’৷
সিঙ্গাপুরভিত্তিক জাহাজ পরিচালনাকারী সংস্থা ওরিয়েন্ট এক্সপ্রেস লাইনের (ওইএল) এই কনটেইনার জাহাজের নতুন নামকরণ উপলক্ষে গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ জাহাজটির নতুন নামকরণের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ওইএল’ কোম্পানির স্থানীয় প্রতিনিধি ওইএল গ্যালাক্সি বাংলাদেশ লিমিটেডের সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহনসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিজিএমইএর বন্দরবিষয়ক কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, ওইএল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজু ওমেন। অনুষ্ঠানে জানানো হয়, ওরিয়েন্ট এক্সপ্রেস লাইন ১৪ বছর ধরে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে নিয়োজিত আছে।