পান্থপথে এসআইবিএলের এটিএম বুথ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) একটি এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ রাজধানীর পান্থপথে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী গত মঙ্গলবার ব্যাংকের এই এটিএম বুথটি উদ্বোধন করেন।বুথ উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি এ এম এম ফরহাদ, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, ব্যাংকের গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।কিউ-ক্যাশ নেটওয়ার্কভুক্ত ২৫টি ব্যাংকের কার্ডধারীরা এই বুথ থেকে অর্থ উত্তোলন ও ব্যাংক বিবরণী যাচাই করতে পারবেন। বিজ্ঞপ্তি।