প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তাসাধারণের কথা মাথায় রেখে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ গতকাল মঙ্গলবার রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের পাশে ইউনিয়ন হাইটসের নিচতলায় আরও একটি আউটলেটের যাত্রা শুরু করল। নতুন এই আউটলেটটির উদ্বোধন করেন এসিআই লজিস্টিকস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির। এ সময় এসিআই লজিস্টিকস লিমিটেডের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অপারেশনস ডিরেক্টর আবু নাছের ও বিজনেস হেড সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।