পাবনায় আনসার ও ভিডিপি ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের লাইব্রেরি বাজার এলাকায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৭তম শাখার যাত্রা শুরু হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু ইউসুফ গত মঙ্গলবার সন্ধ্যায় শাখাটির উদ্বোধন করেন। আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার বড়ুয়া, রাজশাহী অঞ্চলের পরিচালক আবদুল খালেক খান, সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান, রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহেল কাফী ও পাবনা শাখার ব্যবস্থাপক আবদুল হাই।