পাবনায় এক্সিম ব্যাংকের ৮৫তম শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংকের ৮৫তম শাখা ও বুথ গতকাল শনিবার পাবনায় উদ্বোধন করা হয়েছে। শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া শাখাটির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হক। এ সময় প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।