পাম তেলের দাম কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্পাদন বেড়ে যাওয়ায় মালয়েশিয়ায় পাম তেলের দাম টনপ্রতি দুই হাজার ৮০০ রিঙ্গিত কমতে পারে। আজ শুক্রবার দেশটির পাম তেল বিশুদ্ধকরণ সংগঠনের চেয়ারম্যান ওয়ান মো. জাইন বিন ওয়ান ইসমাইল এ কথা জানিয়েছেন।ইসমাইল বলেন, ‘আমরা আশা করছি, পাম তেলের দাম কমে আসবে। কারণ, অপরিশোধিত তেলের উত্পাদন কমলেও বাড়ছে পাম তেলের।’ইসমাইল আশা করছেন, মালয়েশিয়ার তেল উত্পাদন এবং রপ্তানি ২০১১ সালের মধ্যে ১০ লাখ টন বাড়ানো সম্ভব হতে পারে। এর ফলে দাম কিছুটা হলেও কমে আসবে। রয়টার্স।