পায়রা বন্দরের কারিগরি পরামর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা বন্দর গড়ে তোলা হবে। এই প্রকল্পের কারিগরি পরামর্শক ও ধারণাগত মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এইচআর ওয়েলিংফোর্ডের সঙ্গে পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি চুক্তি করেছে। গত ১৪ জানুয়ারি পায়রা বন্দর কর্তৃপক্ষের ঢাকা কার্যালয়ে এই চুক্তি সই করা হয়। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং এইচআর ওয়েলিংফোর্ডের পক্ষে টিম চেসার চুক্তিতে সই করেন। এরপর নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তিপত্রটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ওয়ালিংটন গিবসন প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর পায়রা বন্দরের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জাতীয় সংসদে ২০১৩ সালের ৫ নভেম্বর পায়রা বন্দর অধ্যাদেশ পাস হয়।