পারটেক্স অ্যাগ্রো ও এভিসি প্রজেক্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারটেক্স অ্যাগ্রো লিমিটেড এবং ইউএসএইডের অ্যাগ্রিকালচারাল ভ্যালু চেইন (এভিসি) প্রজেক্টের মধ্যে সম্প্রতি একটি ‘অ্যাডাপ্টিভ মার্কেট অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তি হয়েছে। পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন এভিসির চিফ অব পার্টি মাইকেল ফিল্ড ও পারটেক্স স্টার গ্রুপের (কমপ্লেক্স-২) সিইও কে এম আলী। চুক্তি অনুযায়ী পারটেক্স অ্যাগ্রো লিমিটেড এবং ইউএসএইডের অ্যাগ্রিকালচারাল ভ্যালু চেইন (এভিসি) প্রজেক্ট এখন থেকে নতুন পণ্য উন্নয়ন এবং দেশের দক্ষিণাঞ্চলে গুণগত মানের বীজ সরবরাহ বাড়াতে যৌথভাবে কাজ করবে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।