পারটেক্স কেবলসের সঙ্গে ইউনিট্রেন্ডের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারটেক্স স্টার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পারটেক্স কেবল্স লিমিটেডের সঙ্গে বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ড লিমিটেডের একটি চুক্তি হয়েছে। এর আওতায় ইউনিট্রেন্ড লিমিটেড পারটেক্স কেবল্স লিমিটেডের কমিউনিকেশন পার্টনার এবং মার্কেটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করবে। পারটেক্স স্টার গ্রুপের করপোরেট অফিসে গত বুধবার ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পারটেক্স স্টার গ্রুপের (সিএক্স-১) চিফ এক্সিকিউটিভ অফিসার শৈবাল ঘোষ এবং ইউনিট্রেন্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুলফিকার আহম্মেদ। বিজ্ঞপ্তি