পারটেক্স ফার্নিচার ও এমকে এন্টারপ্রাইজের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি পারটেক্স স্টার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এমকে এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী এমকে এন্টারপ্রাইজ লিমিটেডকে পারটেক্স ফায়ার ডোর-এর বিপণন এজেন্সি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং এমকে এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুন্তাছির করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এ সময় পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিওও দীপক রঞ্জন দত্ত, পারটেক্স স্টার গ্রুপের (কমপ্লেক্স-১) সিএফও পেয়ার আহমেদ, এমকে এন্টারপ্রাইজেস লিমিটেডের পরিচালক বেগম তাবাসসুম করিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।