প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারটেক্স স্টার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পারটেক্স ফার্নিচার সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত র্যা ফল ড্রর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে। পারটেক্স ফার্নিচারের তেজগাঁও শোরুমে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হলেন আবু জাফর মোহাম্মদ সাইদুল্লাহ, খন্দকার এনায়েত হোসেন, আতাউর রহমান, মীর মেহেদী হাসান টিটু ও নাজমুল কবির শানু। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে পারটেক্স ফার্নিচার বিতরণ করেন প্রতিষ্ঠানটির সিওও দীপকরঞ্জন দত্ত। বিজ্ঞপ্তি।