পারটেক্স স্টার গ্রুপের করপোরেট অফিস স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারটেক্স স্টার গ্রুপের করপোরেট অফিস সম্প্রতি ঢাকার তেজগাঁও শিল্প এলাকার (তেজগাঁও-গুলশান লিংক রোড) ১৮৬ বীর উত্তম মীর শওকত রোডের শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে স্থানান্তর করা হয়েছে। এর আগে অফিসটি ছিল মতিঝিলের সেনাকল্যাণ ভবনে।পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম এবং পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান সুলতানা হাশেম অফিসটির স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় অন্যান্যের মধ্যে পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটো, পারটেক্স স্টার গ্রুপের পরিচালক ও ড্যানিশ কনডেন্সড মিল্ক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ মিঠুসহ গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পারটেক্স গ্রুপের অভিজ্ঞতা নিয়ে নতুন উদ্যমে চলতি ২০১১ সালের ১ জানুয়ারি পারটেক্স স্টার গ্রুপ যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় কোম্পানির কার্যক্রম আরও গতিশীল করতে এবং সেবার মানে উ ৎ কর্ষতা আনতে পারটেক্স স্টার গ্রুপের করপোরেট অফিসটি স্থানান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি।