প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার লা মেরিডিয়ান হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পারটেক্স স্টার গ্রুপের ‘টিমিং ফর ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি স্ট্র্যাটেজিক লার্নিং প্রোগ্রাম। কোম্পানির বিভিন্ন পর্যায়ের ১০০ কর্মকর্তার জন্য এর আয়োজন করা হয়। গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদের উপস্থিতিতে পিএসজির (বিজনেস কমপ্লেক্স-২) সিইও কে এম আলী অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে অন্যদের মধ্যে পারটেক্স এগ্রো লিমিটেডের চেয়ারম্যান তাবাসসুম কায়সার ও ম্যানেজিং ডাইরেক্টর সাভেরা এইচ মাহমুদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি